
২০২৬
4 বার পড়া হয়েছে
২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব মামলা হয়েছে, সেগুলো যাচাই-বাছাই করতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ৫ আগস্টের পর বেশ কিছু মামলা হয়েছে। কিছু সুবিধাবাদী মানুষ এসব মামলা করেছে। ব্যবসায়ী-সাংবাদিকসহ সমাজের বিভিন্ন পেশার মানুষদের নামে মামলা হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এসব মামলা যাচাই-বাছাই করতে হবে। পুনরায় যাচাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।