রবিবার, ১লা ফেব্রুয়ারি,
২০২৬

  • রাজনীতি

  • হাসিনার আমলের রাজনীতি বাংলাদেশে আর হবে না: নাহিদ


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শনিবার, ৩১শে জানুয়ারি,

    ২০২৬

    /

    3 বার পড়া হয়েছে


    a রাজধানীর বনশ্রীতে নির্বাচনি গণসংযোগে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ।ইসলাম বলেছেন, ৫ আগস্ট হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছেন। হাসিনার আমলে যে রাজনীতি হয়েছে, সেই রাজনীতি বাংলাদেশে আর হবে না। চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির রাজনীতি বাংলাদেশে আর দেখতে চাই।


    শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর বনশ্রীতে নির্বাচনি গণসংযোগে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে নির্বাচন করছেন। তিনি ১১ দলীয় জোটের প্রার্থী।  


    নাহিদ ইসলাম বলেন, আমরা ভূমিদস্যু, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও কোনো অসৎ মানুষকে সংসদে দেখতে চাই না। আমরা ১১ দলের পক্ষ থেকে দুর্নীতি ও বৈষ্যমের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।


    এনসিপির এই নেতা বলেন, “আমি বনশ্রী এলাকায় বড় হয়েছি। আপনাদের জন্য কাজ করতে চাই। আমরা এই এলাকার উন্নয়ন করতে চাই। আমরা যেমন দেশ সংস্কার চাই, তেমনি এলাকার সংস্কারও চাই।


    নাহিদ ইসলাম বলেন, এই এলাকায় গ্যাস সংকট, রাস্তা-ঘাট সংস্কারের অভাব রয়েছে। চাঁদাবাজি, মাদক কারবারি সমস্যা রয়েছে। আমরা এই সমস্যাগুলো দূর করব। 


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd