বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি,
২০২৬

  • জাতীয়

  • হামলার প্রতিবাদে মানববন্ধন


    সোনারদেশ ২৪ ডেস্ক


    বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি,

    ২০২৬

    /

    2 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    সিরাজগঞ্জে নৌপথে চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে মানববন্ধন


    সিরাজগঞ্জে নৌযান শ্রমিক ও কর্মচারীদের ওপর হামলা, চাঁদাবাজি ও বাল্কহেডে অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। 


    বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কালেক্টর চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।



    শ্রমিকরা অভিযোগ করেন, তারা সরকার কর্তৃক ইজারাকৃত বালুমহাল থেকে বালু সংগ্রহ করে বাল্কহেডের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করেন। কিন্তু চৌহালী উপজেলার জোতপাড়া ঘাটে কিছু অসাধু ব্যক্তি তাদের গতিরোধ করে নৌযানে থাকা বালু আটকায় এবং নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এমনকি একটি বাল্কহেডে অগ্নিসংযোগ করা হয়। এতে শ্রমিকরা আতঙ্কিত হয় এবং নদীপথে বালু পরিবহন কার্যক্রম বাধাগ্রস্ত হয়।


    মানববন্ধনে বক্তারা জানান, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড নদীপথে ব্যবসা ও শ্রমিকদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তারা দ্রুত জড়িত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।


    মানববন্ধন শেষে শ্রমিক-কর্মচারীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দাখিল করেন। স্মারকলিপিতে নৌপথে চলাচলে অনিয়ম ও চাঁদাবাজি বন্ধ এবং নৌযান চলাচল নিরাপদ করার জন্য জরুরি হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছ।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd