
২০২৬
1 বার পড়া হয়েছে
হঠাৎ অসুস্থ হলে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির মুখপাত্র অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।
তিনি জানান, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টের কারণে আজ মঙ্গলবার বিকেলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রুহুল কবির রিজভী।