শনিবার, ২১শে নভেম্বর,
২০২৬

  • সারাদেশ

  • সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন দেয়ার চেষ্টা


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শনিবার, ২১শে নভেম্বর,

    ২০২৬

    /

    24 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। 

    শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে মহানগরীর দাড়িয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। 

    পুলিশ জানায়, কাপড় জাতীয় কিছু দিয়ে গেটে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাসাটিতে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। সিলেট সফরে এলে তিনি নিজেও এই বাসায় অবস্থান করেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে এসএমপির উপ-কমিশনার (মিডিয়া) মো. আফজাল হোসেন জানান, ভোররাতের কোনো একসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনের গেটে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। এরই মধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।

    এদিকে শুক্রবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটে আসার কথা রয়েছে। তার সফরের আগে বাসভবনে এ হামলার ঘটনা ঘিরে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

    খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছে পুলিশ।

    সোনার দেশ ২৪ / জাহিদ হাসান




    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd