শনিবার, ৫ই সেপ্টেম্বর,
২০২৬

  • সারাদেশ

  • সিরাজগঞ্জে ইকোপার্ক থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর,

    ২০২৬

    /

    22 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    “রঞ্জু সরকার দুইদিন আগে পরিবারের লোকজনের সাথে রাগারাগি করে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। 

     

    সিরাজগঞ্জের যমুনা ইকোপার্ক থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

     

     

     

     

    সোমবার সন্ধ্যায় যমুনা সেতুর পশ্চিমপাড়ের উত্তর পাশে অবস্থিত এ পার্কের গোলঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান।


     

     

     

    নিহত আব্দুস সালাম ওরফে রঞ্জু সরকার (৬৫) উল্লাপাড়া উপজেলার প্রতাব গ্রামের ওমর আলী সরকারের ছেলে।


     

     


    ওসি রাকিবুল হাসান বলেন, আব্দুস সালাম ওরফে রঞ্জু সরকার দুইদিন আগে পরিবারের লোকজনের সাথে রাগারাগি নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ইকোপার্কের গোলঘরের বেঞ্চের ওপরে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়।


     

     

     

     

    মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


     

     

     

    ওসি আরও বলেন, নিহতের শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যানি। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।




    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd