বুধবার, ২৬শে আগস্ট,
২০২৬

  • সারাদেশ

  • সিরাজগঞ্জের বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ


    সোনারদেশ ২৪ ডেস্ক


    মঙ্গলবার, ২৫শে আগস্ট,

    ২০২৬

    /

    22 বার পড়া হয়েছে


    a এআই ছবি

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    সিরাজগঞ্জের বেলকুচিতে একশো টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাতেন (৫২) এর বিরুদ্ধে।

     

     

     

     

    বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার ক্ষিদ্রমাটিয়া দক্ষিণপাড়ায় এ ঘটনাটি ঘটে। বিকালে ছাত্রীর বাবা বাদী হয়ে বেলকুচি থানায় মামলা দায়ের করেন।

     

     

     

    এ বিষয়ে বেলকুচি থানার তদন্ত (ওসি) জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

     

     

    অভিযুক্ত ব্যক্তি বাতেন উপজেলার ক্ষিদ্রমাটিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে।

     

     

    স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, কিশোরী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। সকালে বাড়ির পাশে সুজনের দোকানে কিছু কেনার জন্য যায়। বাড়িতে ফেরার সময় বাতেন নামের ব্যক্তি ১০০ টাকার লোভ দেখিয়ে পাশেই ঘাস ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বাতেন পালিয়ে যায়।

     

     

    এ বিষয়ে বেলকুচি থানার তদন্ত (ওসি) জহুরুল ইসলাম জানান, ঘটনার পরে ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত বাতেন পলাতক আছেন। তাকে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd