শুক্রবার, ৩১শে জুলাই,
২০২৬

  • শিক্ষা

  • সিআইইউ স্কুল অব ল’র ওরিয়েন্টেশন ও নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠিত


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শুক্রবার, ৩১শে জুলাই,

    ২০২৬

    /

    5 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)’র স্কুল অব ল’ সামার ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে সম্প্রতি অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত হওয়া প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    এতে সভাপতিত্ব করেন সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. এম এম নূরুল আবসার।

    প্রধান অতিথি ছিলেন মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ এ.এম. জুলফিকার হায়াত। এ সময় স্কুল অব ল’র সহকারী ডিন (ইন-চার্জ) রামিসা জাহান উপস্থিত ছিলেন এবং তিনি অনুষ্ঠান আয়োজন ও পরিচালনায় সার্বিক দিকনির্দেশনা দেন।

    অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের সিআইইউ’র স্কুল অব ল’ পরিবারের সদস্য হিসেবে স্বাগত জানানো হয়। বক্তারা শিক্ষার্থীদের আইন শিক্ষায় দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিকতা, পেশাগত সততা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

    এছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে নবীন অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত হওয়া প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়। তাদের এ অর্জনকে বিশ্ববিদ্যালয় ও স্কুল অব ল’-এর জন্য গৌরবের বলে উল্লেখ করা হয়। বক্তারা বলেন, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত এই সাফল্য নবীন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। নতুন আইনজীবীরা ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা এবং সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

    অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

    আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ ও মূল্যবোধের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের পেশাগত সাফল্য উদযাপনের সুযোগ সৃষ্টি করে।

    জাহিদ হাসান / সোনার দেশ ২৪



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd