সোমবার, ৯ই ফেব্রুয়ারি,
২০২৬

  • রাজনীতি

  • সংস্কৃতিকর্মীদের ভালোবাসায় আবেগাপ্লুত ইকবাল হাসান মাহমুদ টুকু


    সোনারদেশ ২৪ ডেস্ক


    সোমবার, ৯ই ফেব্রুয়ারি,

    ২০২৬

    /

    32 বার পড়া হয়েছে


    a ধানের শীষে আস্থার বার্তা: সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময়ে আবেগাপ্লুত টুকু

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    সিনিয়র স্টাফ রিপোর্টার - জাহিদ


    জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু সঞ্চালনায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সংস্কৃতি অঙ্গনের শিল্পী, কলাকুশলী ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে তাঁর নিজ বাসভবনে এক মতবিনিময় সভায় মিলিত হন।

    মতবিনিময়কালে একসাথে বিপুল সংখ্যক শিল্পী ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতি দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। সংস্কৃতি অঙ্গনের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে তিনি বলেন, গণতন্ত্র, মুক্তচিন্তা ও মানুষের অধিকার রক্ষায় সাংস্কৃতিক আন্দোলনের ভূমিকা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ।

    এ সময় তিনি সিরাজগঞ্জের সংস্কৃতিকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ধানের শীষ প্রতীকের প্রতি আস্থা ও সমর্থন রাখার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচন ও গণভোটে সংস্কৃতি অঙ্গন গণতন্ত্রের পক্ষে শক্তিশালী ভূমিকা রাখবে।

    সভায় উপস্থিত সংস্কৃতিকর্মীরাও তাদের অনুভূতি, প্রত্যাশা ও মতামত তুলে ধরেন এবং আগামী দিনে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd