
২০২৬
1 বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'গেল ১৬ বছর যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের সহযোগীরা এখনও ষড়যন্ত্র করছে। তাই শুধু ধানের শীষে সিল মারলেই হবে না, ভোট দেয়ার পর সেই ভোটের হিসাব বুঝে নিয়ে আসতে হবে।'
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে দেশ যখনই সংকটে পড়েছে, বিএনপিই তখন শক্ত হাতে হাল ধরে জনগণকে উদ্ধার করেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে ঢাকা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবীর সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, 'দেশ স্বাধীনের পর যারা ক্ষমতায় ছিল, তাদের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং খাদ্যাভাব দেশবাসীকে চরম ভোগান্তিতে ফেলেছিল। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব নেয়ার পর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং খাদ্য উৎপাদনে বিপ্লব ঘটিয়ে দেশকে স্থিতিশীল করেন।'