বৃহস্পতিবার , ৫ই নভেম্বর,
২০২৬

  • সারাদেশ

  • শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ


    সোনারদেশ ২৪ ডেস্ক


    বৃহস্পতিবার , ৫ই নভেম্বর,

    ২০২৬

    /

    21 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটতরাজের প্রতিবাদে শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।


    শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।


    বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফেসবুকে এক ভিডিওবার্তায় এই কর্মসূচির কথা জানান হাসনাত আবদুল্লাহ।


    তিনি বলেন, ‘বর্তমানে এমন একটা পরিস্থিতি আমরা অতিক্রম করছি যেখানে আমাদের মন খারাপেরও অধিকার নেই। কেউ যদি মন খারাপও করে তাহলেও তাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার মত ঘটনা এখন প্রতিনিয়তই ঘটছে।


    দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের সঙ্গে কোনো ধরনের আলাপ আলোচনা না করে একাধিকবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের নাভিশ্বাস এবং নাগরিক জীবনে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, নিরাপত্তাহীনতা এবং যেই ধরনের আইনের শাসনের অনুপস্থিতি, প্রতিনিয়ত হত্যাকাণ্ডের ঘটনা, চাঁদাবাজি, লুটতরাজ, রাস্তাঘাটে ভয়ের সংস্কৃতি এখন আবার নতুন করে তৈরি হয়েছে- সেইসবের প্রতিবাদে আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় শাহবাগে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আমরা একটি প্রতিবাদ সমাবেশ আমরা করছি। 


    সেখানে আপনাদের উপস্থিতি কাম্য।’

    তিনি আরও বলেন, ‘এই লড়াই আমরা চালিয়ে যাব সুশাসনের জন্য, একটা সুস্থ সুন্দর সমাজের জন্য। সেই লড়াই আপনাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ আমরা চাই। আগামীকাল ঠিক বিকাল ৩টায় শাহবাগের জাদুঘরের সামনে।’



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd