
২০২৬
27 বার পড়া হয়েছে
সব রাজনৈতিক দলের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে সংগঠনটি। একই সঙ্গে হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শাস্তি এবং আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) ও শুক্রবার (৩১ জুলাই) দলের ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।
বুধবার (২৯ জুলাই) সিলেটে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ সব দাবি তুলে ধরেন এনসিপির সিলেট জেলা আহ্বায়ক মো. জুনেদ আহমদ।
সিলেট জেলা আহ্বায়ক বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কিছু দিন আগে দেশে কোনো ধরনের মব হতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক ঘটনায় প্রশাসন রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। সব রাজনৈতিক দলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
সংবাদ সম্মেলনে এনসিপির সিলেট জেলা ও উপজেলা পর্যায়ের দলটির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর নাম ঘোষণা করা হয়। তালিকায় রয়েছেন, এনসিপি সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমেদ, সদস্য সচিব কামরুল আরিফ, যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান খাঁন, সিনিয়র সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলাল, সামসুল ইসলাম ও নুরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব সাদি জামালি, সদস্য আলমাস মিয়া ও সুয়েব আহমদ।জুনেদ আহমদ অভিযোগ করেন, সম্প্রতি সিলেটে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রশাসন কার্যকর ভূমিকা রাখতে পারেনি। তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচি পালন সাংবিধানিক অধিকার। কোনো দলের নেতাকর্মীদের ওপর হামলা বা ভয়ভীতি সৃষ্টি গণতান্ত্রিক চর্চার পরিপন্থি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপির সিলেট জেলা ও উপজেলা পর্যায়ের দলটির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর নাম ঘোষণা করা হয়। তালিকায় রয়েছেন, এনসিপি সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমেদ, সদস্য সচিব কামরুল আরিফ, যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান খাঁন, সিনিয়র সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলাল, সামসুল ইসলাম ও নুরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব সাদি জামালি, সদস্য আলমাস মিয়া ও সুয়েব আহমদ।
সোনার দেশ ২৪ / জাহিদ হাসান