বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি,
২০২৬

  • আন্তর্জাতিক

  • যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলের প্রাণঘাতি হামলা: নিহত ২৩


    সোনারদেশ ২৪ ডেস্ক


    বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি,

    ২০২৬

    /

    1 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন। অক্টোবর থেকে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে শুরু হওয়া তথাকথিত যুদ্ধবিরতির পর এটি অন্যতম প্রাণঘাতী হামলা।


    বুধবারের (৪ ফেব্রুয়ারি) গাজা সিটির বিভিন্ন এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনী এ হামলা চালায় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ।


    গাজা সিটির তুফফাহ ও জেইতুন এলাকায় গোলাবর্ষণে অন্তত ১৪ জন নিহত হন। দক্ষিণ গাজার খান ইউনিসের কিজান আবু রাশওয়ান এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় নেওয়া তাঁবুতে হামলায় আরও চারজন নিহত হন। আল-মাওয়াসি উপকূলীয় তাঁবু শিবিরে বিমান হামলায় দুইজন প্রাণ হারান। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, নিহতদের একজন ছিলেন তাদের একজন প্রথম সাড়া প্রদানকারী।


    আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই আবাসিক এলাকায় হামলা চালানো হয়েছে। গাজায় সাম্প্রতিক সময়ে ইসরায়েলি সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানানো হয়।


    ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, উত্তর গাজায় তাদের এক রিজার্ভ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর এই হামলা চালানো হয়েছে।


    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ৫২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৭১,৮০৩ জনে।


    এদিকে ইসরায়েল সাময়িকভাবে রাফাহ ক্রসিং দিয়ে রোগী সরিয়ে নেওয়ার প্রক্রিয়া বাতিল করলেও পরে তা পুনরায় শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। তবে সীমিত সংখ্যক ফিলিস্তিনিকেই গাজা ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd