সোমবার, ৭ই সেপ্টেম্বর,
২০২৬

  • আইন আদালত

  • যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক (৪৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


    সোনারদেশ ২৪ ডেস্ক


    সোমবার, ৭ই সেপ্টেম্বর,

    ২০২৬

    /

    3 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক (৪৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  নিহত বাহারুল রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে। উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।


    অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান জানান, বাহারুল মল্লিকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    তিনি আরও জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। নিহতের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে ঘটনার সম্ভাব্য কারণ জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd