মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি,
২০২৬

  • সারাদেশ ঢাকা

  • যমুনা সেতু দিয়ে ২০ ঘণ্টায় ৩০ হাজার যানবাহন পারাপার


    সোনারদেশ ২৪ ডেস্ক


    মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি,

    ২০২৬

    /

    1 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চার দিনের ছুটিতে উত্তরাঞ্চলসহ আশপাশের ২৩ জেলার মানুষ ঢাকা থেকে বাড়ি ফিরছে। এতে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টা পর্যন্ত যমুনা সেতুর পূর্বপ্রান্তে অন্তত ১০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। 


    আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর জন্য বৃহস্পতিবার এবং ভোটের আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এবং শনিবার (১৪ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি যোগ হয়েছে। ফলে টানা চার দিন ছুটি থাকবে।  


    রবিবার (১৫ ফেব্রুয়ারি) শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় ছুটি থাকবে। ফলে সব মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি থাকবে। এই ছুটি শুরু হচ্ছে বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে। এ লম্বা ছুটিতে মানুষ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল থেকে ঢাকা ছাড়ছে।   


    এ দিকে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার আগের ২০ ঘণ্টায় যমুনা সেতুতে ২৯ হাজার ৬৪৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ২৯ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা। 


    যমুনা সেতু সাইট অফিসের ম্যানেজার প্রবীর কুমার ঘোষ জানান, সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টা পর্যন্ত উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৭৫০টি যানবাহন পারাপার হয়েছে। একই সময়ে ঢাকাগামী ১০ হাজার ৮৯৮টি যানবাহন পারাপার হয়েছে। 


    অন্যান্য দিনের চেয়ে মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহন বেশি পারাপার হয়েছে বলে জানান তিনি। 


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd