
২০২৬
20 বার পড়া হয়েছে
১ আগষ্ট ২০২৬ (শনিবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর রুনি হলে মেজর সিনহা হত্যাকাণ্ডের রায় দ্রুত কার্যকরের জন্য দোয়া ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
"অনুষ্টানে উপস্থিতি ছিলেনঃ মেজর সিনহার বড় বোন এবং মেজর অবঃ মোঃ সালাউদ্দিন, লেফটেন্যান্ট অবঃ সাইফুল্লাহ খান সাইফ এক্স ফোর্সেস এসোসিয়েশন। সার্জেন্ট জিয়াউর রহমান অবঃ বিএসএস" অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর অধিকার পরিষদ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিবর্গ।
"দেশের মাটি ও মানুষের নিরাপত্তায় সকল দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা সহ নিম্নোক্ত দাবী জানানো হয়।
১. মেজর সিনহা হত্যা মামলার আপিল বিভাগের শুনানি দ্রুত শুরু করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও বিচারিক ব্যবস্থা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা হোক।
২. মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি বিশেষ সমন্বয় বা মনিটরিং ব্যবস্থা গঠন করা হোক, যাতে বিচারিক প্রক্রিয়া অযথা বিলম্বিত না হয়।
৩. ভবিষ্যতে কোনো নাগরিক, বিশেষ করে রাষ্ট্রের সেবায় নিয়োজিত কর্মরত বা অবসরপ্রাপ্ত কোনো সদস্য যেন এ ধরনের ঘটনার শিকার না হন, সে জন্য আইনের শাসন, জবাবদিহিতা ও প্রাতিষ্ঠানিক সুরক্ষা আরও শক্তিশালী করা হোক।
৪. সকল আলোচিত হত্যা মামলায় নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত কর হোক, যাতে আর কোনো মায়ের বুক এভাবে খালি না হয়। আমরা বিশ্বাস করি, ন্যায়বিচার শুধু একটি রায় নয়; এটি রাষ্ট্রের প্রতি জনগণের আস্থার ভিত্তি। মেজর সিনহার জন্য ন্যায়বিচার নিশ্চিত হওয়া মানে আইনের শাসনের প্রতি জাতির অঙ্গীকারকে আরও শক্তিশালী করা।