বুধবার, ২৯শে জুলাই,
২০২৬

  • আন্তর্জাতিক

  • মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানি পাইলটের লাশ ফিরছে দেশে


    সোনারদেশ ২৪ ডেস্ক


    বুধবার, ২৯শে জুলাই,

    ২০২৬

    /

    21 বার পড়া হয়েছে


    a পাইলট ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমি

    সোনারদেশ২৪: ডেস্কঃ



    এরমধ্যেই প্রায় ৩৫ বছরের পুরোনো দুটি সুখোই-২৪ বিমান নিয়ে কাতারের রাজধানী দোহায় অবস্থিত মার্কিন বিমানঘাঁটি আল-উদেইদে হামলা চালাতে গিয়েছিলেন ইরানের দুঃসাহসী পাইলটরা। তবে বিমানগুলো আকাশে থাকা অবস্থায় ভূপাতিত করে কাতার।

    সেই একটি বিমানের পাইলট ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমির লাশ কাতার থেকে নিজ দেশ ইরানে ফেরত যাচ্ছে। আজ বুধবারই (২৯ জুলাই) তার নিথর দেহ ইরানে পৌঁছাবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

    এর আগে দেশটির কর্মকর্তারা ব্রিগেডিয়ার মাজিদ কাজেমির মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছিলেন।

    ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের সেই দুটি সুখোই-২৪ বিমান আল-উদেইদ ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল। 

    যুদ্ধ চলাকালীন ইরানের মিসাইলের আঘাতে আল-উদেইদ ঘাঁটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই সময় নিরাপত্তার স্বার্থে সেখানে থাকা সেনা ও বিমান সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র।

    চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ইরানও পাল্টা হামলা হিসেবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন অবকাঠামো ও ঘাঁটিতে হামলা চালায়। তবে তারা মূলত ব্যালিস্টিক মিসাইল দিয়েই হামলাগুলো চালিয়েছিল। কারণ ইরানের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান নেই।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd