রবিবার, ২২শে ফেব্রুয়ারি,
২০২৬

  • সারাদেশ রাজশাহী

  • মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬


    সোনারদেশ ২৪ ডেস্ক


    রবিবার, ২২শে ফেব্রুয়ারি,

    ২০২৬

    /

    2 বার পড়া হয়েছে


    a মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬

    সোনারদেশ২৪: ডেস্কঃ




    একুশের প্রথম প্রহরে সিরাজগঞ্জ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

    মোঃ চান মিয়া শেখ,স্টাফ রিপোর্টার

    সিরাজগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।


    শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়)। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম ও পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু।


    এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।


    শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচচু সহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।


    এ সময় ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd