সোমবার, ৯ই ফেব্রুয়ারি,
২০২৬

  • জাতীয়

  • ভোটের দিন ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে


    সোনারদেশ ২৪ ডেস্ক


    সোমবার, ৯ই ফেব্রুয়ারি,

    ২০২৬

    /

    1 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের দিনও সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে এবং বাংলাদেশ রেলওয়ের সময়সূচি অনুযায়ী সব ট্রেন চলাচল করবে বলে জানানো হয়েছে।


    সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।


    তিনি বলেন, নির্বাচনের দিন ট্রেন চলাচল বন্ধে কোনো বিশেষ নির্দেশনা আমরা পাইনি। এদিন বাংলাদেশ রেলওয়ের শিডিউল অনুযায়ী নিয়মিত যেসব ট্রেন চলাচলের কথা সেগুলো যথারীতি চলাচল করবে।


    তিনি আরও বলেন, সময়সূচি অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে। আবার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেও শিডিউল অনুযায়ী সব ট্রেন ছেড়ে যাবে।


    এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সব ধরনের যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। তবে ছুটি চলাকালীন ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে।


    এর আগে, রোববার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, ভোটারদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ভোটের দিনও চলবে ঢাকা মেট্রোরেল। পাশাপাশি এদিন দেবে অতিরিক্ত ট্রিপও। মেট্রো কর্তৃপক্ষ বলছে, যারফলে ভোটার ও নগরবাসীর যাতায়াত আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন হবে।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd