
২০২৬
50 বার পড়া হয়েছে
গণতন্ত্র ও ভোটাধিকার প্রশ্নে সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জের সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে দলের সাংগঠনিক প্রস্তুতি, রাজনৈতিক করণীয় এবং সংস্কৃতিকর্মীদের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন।
মতবিনিময়কালে জনাব সাইদুর রহমান বাচ্চু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সংস্কৃতি অঙ্গনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দেশ ও জাতির সংকটকালে সংস্কৃতিকর্মীদের ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় থাকার আহ্বান জানান।
সভায় উপস্থিত সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা তাদের মতামত, প্রস্তাব ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং আগামী নির্বাচনকে সামনে রেখে সাংস্কৃতিক অঙ্গন থেকে জনসচেতনতা বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।