মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি,
২০২৬

  • আন্তর্জাতিক

  • ভারতের ওপর চাপানো উচ্চ শুল্ক নিয়ে এবার যা বললেন ট্রাম্প


    সোনারদেশ ২৪ ডেস্ক


    মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি,

    ২০২৬

    /

    1 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ভারতীয় পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক হ্রাসের ঘোষণা দিয়েছেন। দেশটির ওপর আরোপিত শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনতে রাজি হয়েছেন ট্রাম্প।  


    ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে বাধা কমানো, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে যুক্তরাষ্ট্র ও সম্ভাব্য ভেনেজুয়েলা থেকে তেল কেনার কারণে শুল্ক কমানো হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পর নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, মোদির প্রতি বন্ধুত্ব ও শ্রদ্ধা এবং তার অনুরোধের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে কার্যকর একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছি। 


    চুক্তির ফলে যুক্তরাষ্ট্র শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ ধার্য করবে। 



    ট্রাম্প আরো জানান, নরেন্দ্র মোদি ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মার্কিন জ্বালানি, প্রযুক্তি, কৃষি এবং অন্যান্য পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ২৫ শতাংশ পারস্পারিক শুল্ক ছাড়াও রাশিয়ান তেল কেনার শাস্তিস্বরূপ সকল আমদানির ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। 


    ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর নিজের টুইটারে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলতে পেরে দারুণ লাগছে। 


    আমি খুবই আনন্দিত যে, ভারতে তৈরি পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১৮% করা হয়েছে। 


    এদিকে ভেনেজুয়েলায় সফল সামরিক অভিযানের পর এবার ক্যারিবিয়ান অঞ্চলের দেশ কিউবাকে আল্টিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হাভানা যদি ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে না আসে, তাহলে নিকট ভবিষ্যতে মানবিক বিপর্যয়ের মধ্যে পড়বে কিউবা। 


    চলতি সপ্তাহের শুরুর দিকে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 


    সেই আদেশে বলা হয়েছে, কোনও দেশ যদি কিউবায় তেল রফতানি করে— তাহলে সেই দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd