শুক্রবার, ৩১শে জুলাই,
২০২৬

  • অর্থনীতি

  • বিকাশ অ্যাপে এফডিআর সেবা চালু করবে ইবিএল


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শুক্রবার, ৩১শে জুলাই,

    ২০২৬

    /

    4 বার পড়া হয়েছে


    a ছবিঃ সংগৃহীত

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ও বিকাশ যৌথভাবে দেশের প্রথম ব্যাংক-সমর্থিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্লাটফর্মভিত্তিক ডিজিটাল ফিক্সড ডিপোজিট (এফডিআর) সেবা চালু করতে যাচ্ছে। সম্প্রতি ঢাকায় ইবিএলের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম খোরশেদ আনোয়ার এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ যৌথভাবে বিকাশ অ্যাপে ইবিএলের এফডিআর সেবা চালুর ঘোষণা দেন। এ সময় ইবিএলের হেড অব ব্র্যান্ড, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস জিয়াউল করিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



    এ উদ্যোগ দেশের ডিজিটাল ব্যাংকিং ও আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি। নতুন এ সেবার মাধ্যমে বিকাশ গ্রাহকরা ব্যাংক শাখায় না গিয়েই অ্যাপ থেকে তাৎক্ষণিকভাবে ইবিএলের ফিক্সড ডিপোজিট (এফডিআর) হিসাব খুলতে ও পরিচালনা করতে পারবেন। এর ফলে শহর, মফস্বল ও গ্রামীণ এলাকার গ্রাহকদের জন্য ডিজিটাল সঞ্চয়সেবা সহজলভ্য ও আর্থিক অন্তর্ভুক্তি জোরদার হবে বলে জানিয়েছে ব্যাংকটি। 



    এ প্রসঙ্গে ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আনোয়ার বলেন, ‘বিকাশ অ্যাপে ইবিএলের ডিপিএস সেবা চালুর পর এবার প্রথম ব্যাংক হিসেবে একই প্লাটফর্মে ফিক্সড ডিপোজিট সেবা চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্তের মানুষ সহজেই ডিজিটাল মাধ্যমে সঞ্চয় করতে পারবেন।’ 

    বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, ‘ব্যাংক ও বিকাশের মধ্যে সহযোগিতা আরো সহজলভ্য, উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবা নিশ্চিত করছে। এ অংশীদারত্ব উদ্ভাবনী আর্থিক পণ্য সম্প্রসারণের পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নেও ভূমিকা রাখবে।’




    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd