আলোচিত আলম ও চলচ্চিত্র অভিনেত্রী মুনমুনকে জুটি করে সত্তর দশকের বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল নির্মাণ করেছেন সিনেমা ‘বউ জামাইয়ের লড়াই’। উজ্জ্বল ফিল্মসের ব্যানারে পরিচালক বাবুল রেজা নির্মিত ‘বউ জামাইয়ের লড়াই’ চলচ্চিত্রের সম্প্রতি অনাপত্তি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। পরিচালক (উৎপাদন) কামাল মোহাম্মদ রাশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তবে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সিনেমাটি ছাড়পত্র দেয়নি।