বৃহস্পতিবার , ২০শে আগস্ট,
২০২৬

  • জাতীয়

  • প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না অলি আহমদ


    সোনারদেশ ২৪ ডেস্ক


    বৃহস্পতিবার , ২০শে আগস্ট,

    ২০২৬

    /

    17 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ত্রয়োদশতম জাতীয় সংসদের ৩৪৯ সংসদ সদস্য (এমপি) ভোট দিচ্ছেন। তবে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। কারণ, তিনি সংসদ সদস্য নন।


    অন্যদিকে বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে নিজের ভোট নিজেই দিয়েছেন।


    রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, জাতীয় সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। বর্তমানে সংসদে থাকা ৩৪৯ জন সদস্যকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে আদালতের নির্দেশনায় চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত প্রার্থী অযোগ্য হওয়ায় ওই আসনে বর্তমানে কোনো সংসদ সদস্য নেই।


    সংসদের সাধারণ আসনে বিএনপির ২১১ জন, জামায়াতের ৬৮ জন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬ জন, অন্যান্য দলের ৭ জন এবং স্বতন্ত্র ৭ জন সংসদ সদস্য রয়েছেন। সংরক্ষিত আসনে বিএনপি ও সমমনা দলের ৩৬ জন, জামায়াত জোটের ১৩ জন এবং স্বতন্ত্র একজন সদস্য রয়েছেন। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটারের সমর্থন রয়েছে বিএনপি ও সমমনা দলগুলোর হাতে।


    গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।


    ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন।


    দুই প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ার পর আজ ভোটগ্রহণের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। তবে রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েও সংসদ সদস্য না হওয়ায় নির্বাচনের ভোটার তালিকায় নেই অলি আহমদের নাম। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও নিজের পক্ষে একটি ভোট দেয়ার সুযোগও পাচ্ছেন না তিনি।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd