রবিবার, ১লা ফেব্রুয়ারি,
২০২৬

  • রাজনীতি

  • পুরুষ হচ্ছে নারীর পরিচালক: জামায়াত নেত্রী নুরুন্নেসা সিদ্দিকা


    সোনারদেশ ২৪ ডেস্ক


    রবিবার, ১লা ফেব্রুয়ারি,

    ২০২৬

    /

    1 বার পড়া হয়েছে


    a সংবাদ সম্মেলনে জামায়াতের নারী নেত্রীরা

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    বাংলাদেশ জামায়াতের নারী বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামী সংগঠন, আর ইসলামী সংগঠন ইসলাম মেনে চলবে এটাই স্বাভাবিক। পুরুষ হচ্ছে নারীর পরিচালক। এটা কোরআনের নির্দেশ। সেই হিসেবে ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না। এটা মেনে নিয়েই আমরা চলছি।


    রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে সিইসির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


    এদিন প্রথমবারের মতো সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতের নারী শাখার চার গুরুত্বপূর্ণ প্রতিনিধি। তারা হলেন, জামায়াতের নারী বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা, জামায়াতের নারী বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, জামায়াতের নারী শাখার সদস্য মারজিয়া বেগম ও জামায়াতের নারী শাখার সদস্য ডা. হাবিবা চৌধুরী।


    বৈঠক শেষে নুরুন্নেসা সিদ্দিকা বলেন, বাংলাদেশে গত ৫৪ বছরে দুইজন নারী প্রধানমন্ত্রী এসেছেন, তাতে নারীদের সমস্যার সমাধান হয়েছে কী? নারীদের প্রতি সহিংসতা কমেছে, তাদের অধিকার আদায় হয়েছে? নারীরা শীর্ষপদে থাকলেই তাদের সমস্যার সমাধান হবে এমন নয়। যিনি মানবিক হবেন, নারী পুরুষ উভয়কে মানবিক মর্যাদা দেবেন আমরা এই ধরণের নেতৃত্ব চাই। এজন্য আমরা জামায়াতের শীর্ষ পদে আসতে চাই না। আসাটাও জরুরি মনে করি না।


    ইসিতে অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, আমরা ঘরে বসে থাকতে পারি না। সিইসিকে স্মারকলিপি জমা দিয়েছি। আমাদের নারীদের ভোটের মাঠে বাঁধা দেওয়া হচ্ছে। ৫০ শতাংশ নারীরা সুষ্ঠু পরিবেশ চায় যাতে করে ভোট দিতে পারেন। একটা গভীর ষড়যন্ত্র চলছে। জামায়াত নারীদের সম্মান করে। নারীদেরকে অধিকার ও সম্মান দিচ্ছে। কিছু মহল এই অ্যাক্টিভিটিজ পছন্দ করছে না। নারীদের কেউ রুখতে পারবে না, আমরা রুখে দাঁড়াবো। আমরা আমাদের মতামত প্রতিষ্ঠিত করবো।


    জামায়াতের আরেক নেত্রী ডা. হাবিবা চৌধুরী বলেন, সারাদেশে জামায়াতের মা বোনদের ওপর হামলা হচ্ছে। তার প্রতিবাদ জানিয়েছি। বিভিন্ন তথ্য ইসির কাছে জমা দিয়েছি। এই নির্বাচনে সবাই অংশ নিতে চাই।


    তিনি আরও বলেন, জামায়াতের বোনদের প্রতিহত করার গভীর ষড়যন্ত্র চলছে। দল নারীদের শ্রদ্ধা-সম্মান করে। সেটি সব স্তরের নারীদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। কিছু মহল আমাদের কার্যক্রম পছন্দ করছে না। যেখানে বাধা আসবে সেখানে প্রতিহত করব, নারীকে অবলা ভাবার কোনো কারণ নেই। এমনকি নারীর ক্ষমতায়নে দল প্রতিবন্ধক নয়। সাংগঠনিক সিদ্ধান্ত এবারে কোনো নারী প্রার্থী দেওয়া হবে না। তবে এবারের নির্বাচনে নারীরা সক্রিয়ভাবে কাজ করছে।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd