রবিবার, ৬ই সেপ্টেম্বর,
২০২৬

  • সারাদেশ

  • নোয়াখালীতে ডিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, উদ্ধার ১৮৫ পিস ইয়াবা


    সোনারদেশ ২৪ ডেস্ক


    রবিবার, ৬ই সেপ্টেম্বর,

    ২০২৬

    /

    21 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    নোয়াখালীর কবিরহাট, সুধারাম ও বেগমগঞ্জ উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    শনিবার (৫ সেপ্টেম্বর) ডিবি পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার (৪ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

    ডিবি পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে কবিরহাট থানার ইন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালানো হয়। এ সময় ১২০ পিস ইয়াবাসহ আবু সাইদ চৌধুরী (৫২) ও মো. ফিরোজ আলম (৪৪) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। ডিবির এসআই (নিঃ) মো. ওসমান গনি সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

    একই দিন রাত ৮টা ১৫ মিনিটের দিকে সুধারাম থানাধীন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপাই রাম শংকর এলাকার মুরগীহাটা রোডে ইসলামীয়া দাওয়া খানা দোকানের সামনে অভিযান চালানো হয়। সেখান থেকে ২০ পিস ইয়াবাসহ মো. রাব্বি হোসেন (২৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। ডিবির এসআই (নিঃ) মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।

    অন্যদিকে, বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

    শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম রোড এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মনির হোসেন রুবেল (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। ডিবির এসআই (নিঃ) মো. হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

    এর আগে একই দিন বিকেল ৫টা ১০ মিনিটের দিকে বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে রেললাইনের পূর্ব পাশে আলাউদ্দিন মিস্ত্রির দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় ১৫ পিস ইয়াবাসহ শাহাদাত হোসেন মনা (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। ডিবির এসআই (নিঃ) মো. মিনহাজুল আবেদীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।

    ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd