সোমবার, ২রা ফেব্রুয়ারি,
২০২৬

  • সারাদেশ

  • দাঁড়িপাল্লার প্রচারে মহিলা জামায়াতের কর্মীদের বাধা


    সোনারদেশ ২৪ ডেস্ক


    সোমবার, ২রা ফেব্রুয়ারি,

    ২০২৬

    /

    2 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হকের দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে। 


    সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজাপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন রাজাপুর উপজেলা মহিলা জামায়াতের কর্মপরিষদ সদস্য খাদিজা বেগম। তিনি বলেন, সকালে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের পিংড়ি এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারে গেলে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামালের পক্ষে কয়েকজন নেতাকর্মী তাদের বাধা দেন। 


    তিনি বলেন, প্রথমে মাজেদা বেগম নামে এক নারী বাধা দিয়ে মোবাইল ফোনে জানালে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল হক সোহেলের নেতৃত্বে কয়েকজন যুবদল নেতা ঘটনাস্থলে গিয়ে প্রচারে বাধা সৃষ্টি করেন। তার পাশের এলাকায় গেলেও সেখানে বাধা দেওয়া হয়। খবর পেয়ে জামায়াতের শুক্তগড় ইউনিয়ন আমীর আব্দুল অলিম ঘটনাস্থলে গেলে তাকে অবরুদ্ধ করা হয়। সংঘর্ষ এড়াতে জামায়াতের নেতাকর্মীরা এলাকা ত্যাগ করেন।


    জামায়াতের নারী নেত্রীরা আরো জানায়, এর পূর্বেও একই এলাকায় কয়েকবার প্রচারে বাধার মুখে পড়তে হয়েছে।


    সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মো. কবির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।


    এ ব্যাপারে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল হক সোহেল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বর্তমানে খুলনায় অবস্থান করছি। এমন ঘটনার সঙ্গে কোনোভাবেই আমি বা আমার দলের সম্পৃক্ত নেই।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd