
২০২৬
2 বার পড়া হয়েছে
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত গুলশান থানা ও ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাসা, অফিস ও দোকানে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় তিনি আগামী নির্বাচনে তারেক রহমানকে বিজয়ী করতে ভোটারদের সমর্থন ও দোয়া কামনা করেন।
প্রচারণাকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের গুম ফেরত যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক, ব্যবসায়ী রনি, শাহজাহান কবিরসহ গুলশান থানা বিএনপির ১৮ নম্বর ওয়ার্ডের প্রচারণার দায়িত্বপ্রাপ্ত নেতা তৌহিদুল আলম পলাশ।
এছাড়াও গুলশান থানা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন—ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা প্রচারণায় অংশ নেন।
উল্লেখ্য, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ গত ৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।