রবিবার, ১লা ফেব্রুয়ারি,
২০২৬

  • রাজনীতি

  • তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী


    সোনারদেশ ২৪ ডেস্ক


    রবিবার, ১লা ফেব্রুয়ারি,

    ২০২৬

    /

    2 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণায় নেমেছেন তার প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।


    রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টিএন্ডটি কলোনিতে উঠান বৈঠক করেন তিনি। পরবর্তীতে বাড্ডা নতুন বাজার সংলগ্ন গির্জায় গিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনের সঙ্গে বৈঠক করেন। উভয় বৈঠকে তিনি ধানের শীষে ভোট চান।


    একইসঙ্গে তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ভোটার ও সাধারণ মানুষ শামিলা রহমান সিঁথিকে তাদের নানা বিষয় তুলে ধরেন।


    টিএন্ডটি কলোনিতে সিঁথি বলেন, ধানের শীষের পক্ষে জনগণের সাড়া দেখে আমরা অভিভূত। ইনশাআল্লাহ জনগণের ভোটে আগামী দিনে বিএনপিই সরকার গঠন করবে।


    এদিন সন্ধ্যায় রাজধানীর কালাচাঁদপুর এলাকায় একটি উঠান বৈঠকে অংশ নেন কোকোর সহধর্মিণী।


    এসময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ব্যারিস্টার মেহনাজ মান্নান, যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলসহ স্থানীয় বিএনপি ও অংগ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


    এর আগে শনিবার শাহাজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেট ও গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন করেন সিঁথি।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd