
২০২৬
18 বার পড়া হয়েছে
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা সদর আমলী আদালতে একটি সিআর মামলার শুনানি চলাকালে বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এ রায় দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম ফরাজি জানান, অস্থায়ী জামিনে থাকা আসামি বশিরের জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। এতে ক্ষিপ্ত হয়ে সে আদালতের ওপর চড়াও হয় এবং একের পর এক প্রশ্নের পাশাপাশি অশ্লীল মন্তব্য করতে থাকে। এ সময় উপস্থিত আইনজীবীরা বিরত করার চেষ্টা করলেও সে শান্ত হয়নি।
এক পর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্য আসামি বশিরকে হ্যান্ডকাফ পরাতে গেলে কনস্টেবল সিদ্দিকের ওপর হামলা চালায়। এজলাসে বিচারকের উপস্থিতিতেই কনস্টেবলকে মারধর করা হয়। এ ঘটনায় আদালত দণ্ডবিধির ১৮৬ ও ৩২৩ ধারায় নতুন মামলা আমলে নিয়ে তাৎক্ষণিক সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।