শুক্রবার, ৩১শে জুলাই,
২০২৬

  • আন্তর্জাতিক

  • জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ ধ্বংসের দাবি আইআরজিসির


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শুক্রবার, ৩১শে জুলাই,

    ২০২৬

    /

    4 বার পড়া হয়েছে


    a ছবি সংগৃহীত

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    বিবৃতিতে দাবি করা হয়, হামলায় তিনটি এফ-৩৫ সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরো তিনটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কয়েকজন সামরিক কর্মকর্তা এবং কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়।


    জর্ডানের পূর্বাঞ্চলের আল-আজরাক বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। হামলায় আরো তিনটি যুদ্ধবিমান গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।



    বৃহস্পতিবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দেশটির কেশম দ্বীপে দুটি আবাসিক বাড়িতে মার্কিন হামলার জবাবে আল-আজরাক বিমানঘাঁটির এফ-৩৫ যুদ্ধবিমানের অবস্থানস্থল ও রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গারে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।



    বিবৃতিতে দাবি করা হয়, হামলায় তিনটি এফ-৩৫ সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরো তিনটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কয়েকজন সামরিক কর্মকর্তা এবং কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়।

    এর কয়েক ঘণ্টা আগে ইরানের কেশম দ্বীপের একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনায় দুই ব্যক্তি আহত হন। ইরানের মেহর নিউজ এজেন্সি জানায়, দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার মধ্যেই এ ঘটনা ঘটে।

    অন্যদিকে বৃহস্পতিবার জর্ডানের সেনাবাহিনী জানায়, ইরান থেকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। টানা চতুর্থ দিনের মতো দেশটির আকাশসীমায় এ ধরনের ঘটনা ঘটল। এর আগে বুধবার পাঁচটি ক্ষেপণাস্ত্র, মঙ্গলবার একটি ড্রোন এবং সোমবার দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করে জর্ডান।

    এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলার চেষ্টার জবাবে তারা ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd