বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি,
২০২৬

  • জাতীয়

  • গুলশানে পুলিশ কর্মকর্তা‌কে মারধর, গ্রেফতার ৫


    সোনারদেশ ২৪ ডেস্ক


    বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি,

    ২০২৬

    /

    1 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    রাজধানীর গুলশান এলাকায় গাড়িতে ধাক্কা লাগা‌কে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহফুজ্জামান সরকারকে মারধর করা হয়েছে। এই ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।


    গ্রেফতারকৃতরা হলেন, মোরশেদ আলম, মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিন।


    জানা গেছে, মারধরে গুরুতর আহত পুলিশ কর্মকর্তার শরীরে ১৭টি সেলাই লেগেছে এবং তিনি বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।


    গতকাল বুধবার দিবাগত রাতে গুলশান পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজের ওপর এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ডিএমপির হাতিরঝিল থানায় একটি মামলা করা হয়েছে।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd