শনিবার, ৫ই সেপ্টেম্বর,
২০২৬

  • আন্তর্জাতিক

  • কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর,

    ২০২৬

    /

    22 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে নতুনভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষিতে দেশটিতে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সই করা এক জরুরী বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

    এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কুয়েত নতুনভাবে মিসাইল ও ড্রোন আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে কুয়েতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হচ্ছে। সেই সঙ্গে নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার আহ্বান জানানো যাচ্ছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুয়েতি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সবাইকে কুয়েত সরকারের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হলো এবং মিসাইল বা ড্রোন হামলা সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকার জন্য সবাইকে আবারও আহ্বান জানানো হলো। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে যত্নশীল থাকার পাশাপাশি সোশ্যাল মাধ্যমে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কোনো ভিডিও বা ছবি আপলোড করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হলো।




    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd