সোমবার, ১৯শে অক্টোবর,
২০২৬

  • রাজনীতি

  • এবার বিটিভি’র স্ক্রলে ইশরাককে পদত্যাগে প্রধানমন্ত্রীর নির্দেশ


    সোনারদেশ ২৪ ডেস্ক


    সোমবার, ১৯শে অক্টোবর,

    ২০২৬

    /

    28 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    এবার বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) স্ক্রলে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের তথ্য প্রচারিত হলো।

    রোববার (১৮ অক্টোবর) রাতে বিটিভিতে স্ক্রলে এ তথ্য জানানো হয়।

     

    অস্ত্র হাতে মাদক বিরোধী অভিযানের ঘটনার পর সারাদেশে আলোচিত-সমালোচিত হওয়ার পর রোববার রাতে হঠাৎ করেই গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় ” ইশরাক হোসেনকে মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

     

    পদত্যাগের নির্দেশের বিষয়টি গুজব দাবী করে রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন ইশরাক।

    তবে বিটিভি’র স্ক্রলের পর পদত্যাগের নির্দেশের বিষয়টি আরও পরিস্কার হয়েছে।

     

    এর আগে রাজধানীতে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে আলোচনায় আসেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তার এ কর্মকাণ্ড নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি 

    রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাক হোসেনকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে। তবে পদত্যাগের নির্দেশ পাওয়ার খবরকে ‘অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে তার দপ্তর। এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হতে গণমাধ্যম ও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

     

    ।

     


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd