শনিবার, ১৯শে সেপ্টেম্বর,
২০২৬

  • সারাদেশ

  • একই পরিবারের দুই গৃহবধূ ১০ দিন ধরে নিখোঁজ


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শনিবার, ১৯শে সেপ্টেম্বর,

    ২০২৬

    /

    19 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    রাজশাহীর বাগমারা উপজেলায় একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত ৮ সেপ্টেম্বর সকাল থেকে নিখোঁজ লামিয়া ও মোছা. আশা বিবির ১০ দিনেও কোনো সন্ধান পাওয়া যায় 

     

     


    এ ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে বাগমারা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়ে 

     

     

     

    নিখোঁজ গৃহবধূরা হলেন- উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামের দুলাল আলী মণ্ডলের স্ত্রী লামিয়া (১৯) এবং শাহাজান আলী মণ্ডলের স্ত্রী মোছা. আশা বিবি (৩০) সম্পর্কে তারা জা হন 

     

     

     পরিবার সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে তারা দুজন একসঙ্গে বাড়ি থেকে বের হন 

     

     

     

    এরপর আর বাড়িতে ফেরেননি। তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও সম্ভাব্য অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েছেন পরিবারের সদস্যরা।

    তবে এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পর নিখোঁজ দুই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে বাগমারা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে 

     

     

     

    বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, জিডির সূত্র ধরে দুই গৃহবধূর সন্ধানে পুলিশ কাজ করছে। তাদের খুঁজে বের করতে সম্ভাব্য প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি মাঠপর্যায়ে প্রয়োজনীয় অনুসন্ধান চালানো হচ্ছে।চালানো হচ্ছে.




    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd