
২০২৬
1 বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত ইরানের পরিবর্তে ভেনেজুয়েলার কাছ থেকে তেল কিনবে। শনিবার ওয়াশিংটন ডিসি থেকে ফ্লোরিডা যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।
ট্রাম্প বলেছেন, আমরা ইতিমধ্যেই সেই খসড়া চুক্তি করেছি।
তিনি জানিয়েছেন, ভেনেজুয়েলার তেল কেনার জন্য আমেরিকার সাথে চুক্তি করতে চীনও স্বাগত।
বিষয়টির সাথে পরিচিত তিনজন ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন, একদিন আগেই ভারতকে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তারা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলার কাছ থেকে তেল কিনতে পারে।
ওয়াশিংটন সম্প্রতি দিল্লির ওপর বাণিজ্য শুল্ক বৃদ্ধি করার পর ভারত রাশিয়ার অপরিশোধিত তেল ক্রয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। ভারত আগামী মাসগুলোতে রাশিয়ার তেল আমদানি প্রতিদিন কয়েক লাখ ব্যারেল কমানোর পথে রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে।
ট্রাম্প ২০২৫ সালের মার্চ মাসে ভেনেজুয়েলার তেল ক্রয়কারী দেশগুলোর উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। তবে জানুয়ারিতে ট্রাম্পের প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের মাটিতে নিয়ে যায়। এরপরই ট্রাম্প ভেনেজুয়েলার তেলের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেন।