সোমবার, ৭ই সেপ্টেম্বর,
২০২৬

  • রাজনীতি

  • আওয়ামী লীগবিরোধী মিছিলে হামলা, ইউপি সদস্য আটক


    সোনারদেশ ২৪ ডেস্ক


    সোমবার, ৭ই সেপ্টেম্বর,

    ২০২৬

    /

    27 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ বিরোধী মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় মো. জসিম নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

     

     

     

     

    রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বগেরগাছি বাজার থেকে তাকে আটক করা হয়। সোমবার (৭ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মো. জসিম ১১ নম্বর রাখালগাছি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন যুবদলের কর্মী।

     

     

     

     

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট ভোরে কালীগঞ্জ শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল হয়। এর প্রতিবাদে একই দিন উপজেলার বগেরগাছি বাজারে ইউপি সদস্য জসিমের নেতৃত্বে আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি টাওয়ার মোড় থেকে বগেরগাছি বাজারের দিকে যাওয়ার পথে প্রাইমারি স্কুলের পেছনে গেলে কয়েকজন লাঠি নিয়ে মিছিলে হামলা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন আহত হন।

    ঘটনার নয় দিন পর রোববার দুপুরে কালীগঞ্জ থানায় আটজনের নাম উল্লেখ করে মামলা করেন মিজানুর রহমান। ওই মামলায় জসিমকে আটক করা হয়েছে।

     

     


    সেদিনের ঘটনার একটা সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, মিছিল করতে করতে বিএনপির কিছু নেতাকর্মী এগিয়ে যাচ্ছে। এ সময় মিজানুর রহমান নামে একজন লাঠি নিয়ে একজনকে আঘাত করে। এরপর কয়েকজনকে ধাওয়া করে মিজানুর রহমান। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে হামলাকারী মিজানুর ও তার ভাই আনোয়ার মিছিলকারীদের হাতে আহত হন। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে স্থানীয়রা।

     

     

     

     

    স্থানীয়দের কেউ কেউ দাবি করেন, মিজানুর রহমান ও তার ভাই আনোয়ার অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ৫ আগস্টের পর বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মিজানুর রহমান।

     

     

     

     

    জসিমের স্ত্রী সোনালী বেগম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় তার স্বামী হামলা-মামলার ভয়ে বাড়িতে থাকতে পারেননি। এখন আওয়ামী লীগবিরোধী মিছিল করায় বিএনপির সময়ে পুলিশ তাকে আটক করেছে। তিনি বলেন, ‘আমার স্বামীকে আর রাজনীতি করতে দেব না।’

     

     

     

     

    রাখালগাছি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আল আমিন প্রিন্স বলেন, বিএনপির আন্দোলন-সংগ্রামে জসিম মেম্বার সম্মুখসারিতে ছিলেন। ২০২৪ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগের দেওয়া দুটি ‘গায়েবি’ মামলায় তিনি আসামি ছিলেন এবং কারাভোগও করেছেন। আওয়ামী লীগবিরোধী মিছিল করার পর এখন বিএনপি সরকারের সময়ে তাকে আটক করা হয়েছে।

     

     

     

     

     

    তবে মামলার বাদী মিজানুর রহমান বলেন, আওয়ামী লীগবিরোধী মিছিল করার বিষয়ে দলীয় কোনো নির্দেশনা ছিল না। কয়েকজন মিলে ওই মিছিল করেছে। তিনি মিছিলে হামলা করার অভিযোগ এবং আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টিও অস্বীকার করেন।

     

     

     

     

    কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌরাঙ্গ কুমার বসু বলেন, রোববার মিজানুর রহমান থানায় এসে মামলা করেন। ওই মামলায় জসিম নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd