বৃহস্পতিবার , ৩রা সেপ্টেম্বর,
২০২৬

  • জাতীয়

  • অসুস্থ হয়ে জ্বালানিমন্ত্রী টুকু হাসপাতালে ভর্তি


    সোনারদেশ ২৪ ডেস্ক


    বৃহস্পতিবার , ৩রা সেপ্টেম্বর,

    ২০২৬

    /

    24 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তাঁকে ভর্তি করা হয় তাকে।

     

    সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস এ তথ্য নিশ্চিত করে জানান, ইকবাল হাসান মাহমুদ টুকু গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে শারীরিক পরীক্ষার ও সুচিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

    বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd