রবিবার, ২০শে সেপ্টেম্বর,
২০২৬

  • সারাদেশ

  • অপ্রতিমের প্রথম জানাজা আজ সকাল ১০টায়


    সোনারদেশ ২৪ ডেস্ক


    রবিবার, ২০শে সেপ্টেম্বর,

    ২০২৬

    /

    14 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা মায়ের কর্মস্থল কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

    এরপর সকাল ১১টায় দক্ষিণ বাগমারা কোটবাড়ী এলাকায় দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, ‘অপ্রতিমের দাদার বাড়ি কুষ্টিয়ায়। নানার বাড়ি চাঁদপুরে। কুমিল্লা কোটবাড়ী গন্ধমতী এলাকায় যে বাড়িতে তার মা-বাবা থাকেন, সেটি তাঁদের নিজেদের করা বাড়ি।

    অপ্রতিমের জন্ম হয়েছিল এই বাড়িতেই। সে বড়ও হয়েছে এই গন্ধমতী এলাকায়। তাই তার পরিবারের ইচ্ছায় বাড়ির পাশে কবরস্থানে দাফন করা হবে তাকে।’

    তিনি আরো জানান, রবিবার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।





    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd